সুনামগঞ্জে সুরমা ব্রীজে ১০হাজার পিস ইয়াবাসহ এক মাদকারবারী আটক | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

সুনামগঞ্জে সুরমা ব্রীজে ১০হাজার পিস ইয়াবাসহ এক মাদকারবারী আটক

25 November 2026, 12:52:18

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের আব্দুস জহুর সুরমা ব্রীজ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে এসআরবি-৯।
মঙ্গলবার রাত ১০.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি -৯ এর এএসপি রুকনুজ্জামানের নেতৃত্বে আব্দুস জহুর সুরমা সেতুতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল নামের এক ইয়াবা ব্যবসায়ী যুবকে আটক করা হয়।

সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা।

এসআরবি-৯ এর এএসপি রুকনুজ্জামান জানান, এসআরবি’র গোয়েন্দা নজরদারিতে আগেই ছিল। সিলেট থেকে সিএনজি দিয়ে তাহিরপুর যাওয়ার পথে সুরমা ব্রীজে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রকৃত মাদক ডিলারদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: