কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা সরকারী বই বিক্রির অভিযোগ তদন্ত সম্পন্ন | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসা সরকারী বই বিক্রির অভিযোগ তদন্ত সম্পন্ন

24 November 2026, 11:36:11

 

পাইকগাছা অফিস:

পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিনামূল্যে বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই বিক্রির গুরুতর অভিযোগ দায়সারা তদন্ত সম্পন্ন হয়েছে।

সুত্রে প্রকাশ, গত ২৩ নভেম্বর’২৬ সকাল ১০ টায় মাদ্রাসায় তদন্তে আসেন পাইকগাছা উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশনারা পারভীন। তিনি অধ্যক্ষের রুমে বসে দূর্ণীতির সহযোগিদের নিয়ে বৈঠক বসে ‘কাজটি ভাল হয়নি’ মন্তব্য করে মাদ্রাসা ত্যাগ করেন। মাদ্রাসার ভবন থেকে পিকআপ ভ্যানে বইয়ের বান্ডিল ওঠানোর ছবি ও ভিডিও ফুটেজে স্থানীয় দু’ জন ব্যাক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তাদের কাছে জানতে চাওয়া হয়নি। তিনি তদন্তে কি পেয়েছেন বা কি ব্যবস্থা নেবেন তা কারো বোধগম্য নহে।

তাছাড়া দূর্ণীতিতে চ্যাম্পিয়ন অধ্যক্ষ সরকারী বই বিক্রির অপরাধ ধামাচাপা দিতে বর্তমান ব্যস্থাপনা কমিটি না থাকায় তড়িঘড়ি করে মাদ্রাসায় এসে পূর্বের কমিটির সদস্যদের ডেকে ব্যাক ডেটে রেজুলেশান লিখে সই স্বাক্ষর নিয়ে অনুমোদনের জন্য সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক দিপংকর দাশের নিকট যান এবং তিনি ব্যক ডেটে লেখা ঐ রেজুলেশনে স্বাক্ষর করেন বলে জানা যায়।

সংরক্ষিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, মাদ্রাসার ভবনের ওপর তলা থেকে দড়ি দিয়ে বাঁধা বইয়ের বান্ডিল নিচে নামানো হচ্ছে। নিচে মাদ্রাসা প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা ‘ঢাকা মেট্রো-২০:২৪৬৮’ নম্বরের হলুদ ও নীল রঙের (‘সাগর এন্টারপ্রাইজ’ লেখা) একটি পিকআপ ভ্যানে বইয়ের বান্ডিলগুলো সাজিয়ে রাখা হয় এবং পরে সবুজ রঙের ত্রিপল দিয়ে ঢেকে গাড়িটি মাদ্রাসা চত্বর ত্যাগ করে। সহকারী অধ্যাপক এম এম জামিরুল ইসলামের নির্দেশনা অনুযায়ী সহকারী অধ্যাপক মাদ্রাসার মালী হাফিজুর রহমানের সহায়তায় স্টোর রুম থেকে ওজন ছাড়াই বইয়ের বান্ডিলগুলো গাড়িতে তুলে দেন। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি বই বিক্রির সিদ্ধান্ত দিতে পারে কিন্তু বই বিক্রি করতে পারবে না।

সরকারি বিধি ও আইনি দৃষ্টিভঙ্গি শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিধি অনুযায়ী, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য মুদ্রিত সরকারি পাঠ্যবই সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় সম্পদ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা কর্মচারী নিজ এখতিয়ারে বা আর্থিক লাভের আশায় এসব বই খোলাবাজারে কিংবা ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করলে তা সরকারি সম্পদ আত্মসাৎ বা তছরুপের শামিল।

প্রচলিত সরকারি বিধিমালা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী, এ ধরনের অপরাধ গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হয়। এর দায়ে অভিযুক্তদের সাময়িক ও স্থায়ী বরখাস্তকরণ, এমপিও স্থগিত বা বাতিল এবং প্রচলিত ফৌজদারি আইনে সরকারি সম্পদ আত্মসাতের মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
সচেতন মহলের উদ্বেগ ও শাস্তির দাবি
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব হলো শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা। অথচ সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধেই যদি সরকারি বই বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে, তবে তা পুরো শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে অতীতে দুর্নীতির অভিযোগ ওঠার পরও দৃষ্টান্তমূলক ও স্থায়ী শাস্তি না হওয়ায় বারবার একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা।
এলাকাবাসী ও সচেতন মহলের জোর দাবি—শুধু একটি তদন্ত কমিটি গঠন করেই যেন বিষয়টি ধামাচাপা দেওয়া না হয়। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পিকআপে করে নিয়ে যাওয়া সরকারি বইগুলো উদ্ধার করতে হবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, মালীসহ সংশ্লিষ্ট ক্রেতা ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ শাস্তি নিশ্চিত করতে হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: