রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের লকডাউনের প্রতিবাদে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আজ ২৫ নভেম্বর বিকালে উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে থানার মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর,আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র।
টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, খন্দকার শরিফুল ইসলাম, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, মিন্টু শিকারি, বাবুল লস্কর, শামীম হাসান, বাবুল শেখ, জাহিদুল ইসলাম রবি, আজিজুর রহমান, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ, বিএনপি নেতা কামরুজ্জামান জুয়েল রানা,নজরুল ইসলাম, কামরুল মোড়ল, জাহাঙ্গীর হালদার, নাজমুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, মুস্তাইন শেখ, ওলিয়ার রহমান, জিএম জাহিদ, জাহিদুর রহমান, রউফুল হক মুকুল, শাহাজাদা আলমগীর, শামীম মোল্যা, মনিশংকর রায়, মাহমুদ খান, গোলাম রসূল, ফারুক আহম্মেদ, সাহিদুল, সফর কাজী, ইব্রাহিম শেখ, আলামিন, লাভলু শেখ, রাতুল কাজী, ওয়ালিদ শেখ, সুমন, মিরান প্রমূখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: