আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

25 November 2026, 12:57:05

 

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভাগুলো অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার রহমান, থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, আরএমও আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সহসভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আদমদীঘি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার মেহেদী হাসান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: