সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

25 November 2026, 1:05:47

 

‎সুনামগঞ্জ প্রতিনিধি:

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে ঘুমন্ত অবস্থায় বালুবোঝাই একটি স্টিলবডি নৌকা ডুবে ৬ জন শ্রমিকের মধ্য ৪ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন পানির নীচে তলিয়ে গিয়ে শ্রমিক নিখোঁজ রয়েছে ।
‎
বুধবার আনুমানিক ভোর ৪ টার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন এখনো নিখোঁজ রয়েছে।
‎
‎নিখোঁজ শ্রমিকেরা হলেন-জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌ-পরিবহনের বালুবাহী নৌকাটি ৭৫০ ফুট বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলো। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি সুরমা নদীর গভীরে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
‎এ ঘটনায় মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।
‎
‎ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
‎
এ ব্যাপারে ‎জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

‎

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: