সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি:
সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স মি: দীপক এলমার আজ দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এবং রূপান্তরের পরিচালনায় বাস্তবায়নাধীন ‘গো-ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের আওতায় চলমান একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এনআইএলজি-এর উপ-পরিচালক একেএম লুৎফর রহমান ও সহকারী পরিচালক মনিকা মিএসহ ‘গো-ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের টীম লিডার সাইফ আল মঞ্জুর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপান্তরের আয়োজনে এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গর্ভামেন্ট (এনআইএলজি)-এর পরিচালনায় সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধি ও সরকারী দপ্তরের কর্মকর্তাদের সমন্বিত পানিসম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সক্ষমতা উন্নয়নের প্রশিক্ষণ গত ২৫ জুলাই শুরু হয়েছে, প্রশিক্ষণটি চলবে ২৭ জুলাই পর্যন্ত।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: