তেরখাদায় পূজামণ্ডপে ইলিয়াস মোল্লা, দিলেন আর্থিক অনুদান | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় পূজামণ্ডপে ইলিয়াস মোল্লা, দিলেন আর্থিক অনুদান

20 October 2026, 10:57:52

 

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লা। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।
সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে ইলিয়াস মোল্লা দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে ইলিয়াস মোল্লা বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার—বাংলাদেশ সবার।’ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, এটাই প্রত্যাশা। ধর্মীয় পরিচয় কিংবা মতপার্থক্যের কারণে যেন কোনো বিভেদ তৈরি না হয়। বরং পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে হবে।
তেরখাদার সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে বসবাস করছেন। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার আন্তরিক সহযোগিতায় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ইলিয়াস মোল্লা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক কল্যাণ কামনা করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজগড়া ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস মোল্লা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: