তেরখাদায় ১৮ পূজামণ্ডপে চেয়ারম্যান প্রার্থী রমিজ, দিলেন আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ রমিজ। এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। এ সময় মন্দির কমিটির কাছে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শামীম আহমেদ রমিজ বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পূজামণ্ডপগুলোতে যান। সেখানে উপস্থিত নারী-পুরুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। মন্দির কমিটির নেতাদের সঙ্গে কথা বলে দুর্গোৎসবের আয়োজন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও খোঁজখবর নেন।
রমিজ বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের দিকনির্দেশনায় নিজের নির্বাচনী এলাকায় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো প্রয়োজনে স্থানীয় মানুষের পাশে থাকতে চান তিনি। সব সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শামীম আহমেদ রমিজ। দলীয় সমর্থন পেলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে স্থানীয়দের সমর্থন ও সহযোগিতাও কামনা করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: