তালায় পূর্ব শত্রুতায় মা ও মেয়ের উপর হামলার অভিযোগ

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা সুভাষিনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের মা ও মেয়ের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। একই সাথে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় গুরুতর আহত মা ও মেয়েকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার সুভাষিনী গ্রামে গত ১৮ অক্টোবর বিকালে এই হামলার ঘটনা ঘটে।
তালার সুভাষিণী গ্রামের মৃত. মকিম মোড়লের ছেলে মশিউর রহমান জানান, তার মালিাকানাধিন জমি নিয়ে প্রতিবেশী আজিবার রহমান, হাবিবুর রহমান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা ইতোমধ্যে জোরপূর্বক ৪শতক জমি দখল করে নিয়েছে এবং আরও ৭ শতক জমি জোর দখল করার জন্য পায়তারা চালাচ্ছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার বিকাল ৪টার দিকে হাবিবুর রহমান, আজিবার রহমান গং জোর দখল নিতে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও কন্যারা বাঁধা দিলে তাদের উপর হামলা চালালে বাঁচার জন্য ঘরের মধ্যে যেয়ে দরজা আটকিয়ে দেয়। এসময় হামলাকারী আজিবার রহমান, মোতাচ্ছিম ও হাবিবুর রহমানসহ ৫জন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ২ শিশু কন্যা এগিয়ে আসলে তাদেরকে মারপিট করা হয়।
হামলাকারীরা এসময়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে বলে অভিযোগে বলা হয়েছে। হামলার ঘটনায় গুরুতর আহত স্ত্রী রেহেনা বেগম ও কন্যা মুশফিকা আক্তারকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান বাদী হয়ে তালা থানায় ৫জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
###
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: