শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

তালায় পূর্ব শত্রুতায় মা ও মেয়ের উপর হামলার অভিযোগ

22 October, 2026 10:48:43

তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা সুভাষিনী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের মা ও মেয়ের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। একই সাথে বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় গুরুতর আহত মা ও মেয়েকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার সুভাষিনী গ্রামে গত ১৮ অক্টোবর বিকালে এই হামলার ঘটনা ঘটে।
‎তালার সুভাষিণী গ্রামের মৃত. মকিম মোড়লের ছেলে মশিউর রহমান জানান, তার মালিাকানাধিন জমি নিয়ে প্রতিবেশী আজিবার রহমান, হাবিবুর রহমান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা ইতোমধ্যে জোরপূর্বক ৪শতক জমি দখল করে নিয়েছে এবং আরও ৭ শতক জমি জোর দখল করার জন্য পায়তারা চালাচ্ছে।
‎‎অভিযোগে তিনি উল্লেখ করেন, গত রোববার বিকাল ৪টার দিকে হাবিবুর রহমান, আজিবার রহমান গং জোর দখল নিতে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রী ও কন্যারা বাঁধা দিলে তাদের উপর হামলা চালালে বাঁচার জন্য ঘরের মধ্যে যেয়ে দরজা আটকিয়ে দেয়। এসময় হামলাকারী আজিবার রহমান, মোতাচ্ছিম ও হাবিবুর রহমানসহ ৫জন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে স্ত্রী রেহেনা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় ২ শিশু কন্যা এগিয়ে আসলে তাদেরকে মারপিট করা হয়।
হামলাকারীরা এসময়ে ঘরের আসবাবপত্র ভাংচুর ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে বলে অভিযোগে বলা হয়েছে। হামলার ঘটনায় গুরুতর আহত স্ত্রী রেহেনা বেগম ও কন্যা মুশফিকা আক্তারকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান বাদী হয়ে তালা থানায় ৫জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

###

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support