রূপসায় ব্যবসায়ীকে আটক রেখে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ | বঙ্গ নিউজ

রূপসায় ব্যবসায়ীকে আটক রেখে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

26 November 2024, 4:41:34
রূপসা  প্রতিনিধি :
রূপসায় ব্যবসায়ীকে আটক রেখে নগদ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  এই ঘটনায় এলাকায় বিভিন্ন কথার জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার নৈহাটি ইউনিয়নের নিহালপুর এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাস করে বিথি খাতুন ও মামুন সেখ। পাশাপাশি ঘর হওয়ায়  তারা দুজন ফকিরহাট বাজার থেকে সিংগার শোরুম থেকে কিস্তির মাধ্যমে দুটি টেলিভিশন বাড়ি আনে।
 ফকিরহাট এলাকার ফার্নিচার ব্যবসায়ী পূর্ব পরিচিত থাকায় তাকে জামিনদার রাখে তারা।
  মামুন একজন অসুস্থ রোগী। তার ছোট একটা মুরগির ফার্ম রয়েছে এবং বিথি খাতুন  একটি মাছ কোম্পানিতে চাকরি করে। কোন মতে সংসার চলে তাদের।
 বিভিন্ন সমস্যা থাকার কারণে গত দুই মাস তারা শোরুমে টাকা দিতে পারে নাই।
গত ১৯নভেম্বর (মঙ্গলবার) বিকালে
 জামিনদার লিটন তাদের বাড়িতে আসে।
  আসার পর বিথীদের ঘরে গিয়ে বসে লিটন সেখানে বিথির দুই ভাই ও নানী উপস্থিত ছিলেন।
কিছু সময় পর  নিহালপুর এলাকার বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  রয়েল আজম, জেলা কৃষকদলের  সাংগঠনিক সম্পাদক  কবির শেখ ও ইসলাম ফকির  তাদের ঘরে প্রবেশ করে, বসে থাকা  লিটনকে ধরে এনে অসামাজিক কাজ করার অভিযোগে মারপিট করে স্থানীয়দের সামনে।
  তার মোটরসাইকেল আটকে রাখে  ও তার বিচার করা হবে বলে হুমকি দেয়। তার মুক্তি পেতে হলে তাদের ১লাখ টাকা দাবি করে।
  পরবর্তীতে অন‍্যের নিকট থেকে ধার করে চল্লিশ হাজার টাকা দিয়ে তাকে সন্ধ‍্যায়  মুক্ত করে তার লোকজন।
অথচ ঐ সময় তাদের সাথে মামুনের স্ত্রী ঘরে প্রবেশ করে দেখে বিথী ও লিটন আলাদা জায়গায় আছে।
 বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতারা
আশ্রয়নের বাসিন্দারা ঘটনাটি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: