- সিলেটবাসীর জন্য তিন সুখবর: ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন, সুরমায় নতুন সেতু ও ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
- সিলেটবাসীর জন্য উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী: একনেকে ১১টি সেতু ও ৪২৩.১ কোটি টাকার অবকাঠামো প্রকল্প অনুমোদন
- কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর
বনদস্যুদের খাবার সরবরাহের অভিযোগে আটক ২ জন কারাগারে

কয়রা প্রতিনিধিঃ
সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে লোকালয় থেকে নিয়মিত পৌঁছে যাচ্ছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—এমন অভিযোগে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কোস্ট গার্ড। তাদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, পানিসহ ১৯ ধরনের পণ্য জব্দ করা হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়ার মো. রিপন হোসেন (২৪)।
সংবাদ সম্মেলনে ওসি রাশেদুল আলম জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল গতকাল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। তখন বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহণের সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কয়রা থানায় হস্তান্তর করা হয়
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: