তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

18 November 2026, 8:36:24

তালা প্রতিনিধি:
অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশন বাস্তবায়িত সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, তালা উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, সহকারী যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান এবং উপজেলা আইসিটি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। সুশীল প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর দে অঞ্জন কুমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের অর্জনসমূহ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, অধ্যাপক রেজাউল করিম, সমতা ফোরামের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সিডো পরিচালক শ্যামল কুমার, যুব নেতা জোয়ার্দ্দার ফারুক হোসেন, সিনিয়র সাংবাদিক জুলফিকার রায়হান, সেলিম হায়দার, আকবর হোসেন, কামরুজ্জামান মিঠু ও এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সমাপনী অনুষ্ঠানে প্রকল্পের সফলতাসমূহ উপস্থ্পানসহ সিএসও’র বক্তারা প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ১৪টি সিএসও’র পরিচালক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: