রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসায় গাঁজাসহ আটক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

18 November 2026, 9:09:15

​
রূপসা প্রতিনিধি:

রূপসা উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ পরামানন্দ বিশ্বাস ধলু (৭৬) নামের এক বৃদ্ধকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে এএসআই মোল্লা মনির ও এএসআই আব্দুস সালাম আকনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়াড়া উত্তরপাড়া গ্রামের পরামানন্দ বিশ্বাস ধলুর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাধুবেশে অবৈধভাবে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে জানা গেছে।​পরবর্তীতে রূপসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত পরামানন্দ বিশ্বাস ধলু গাঁজা রাখা ও বিক্রয়ের বিষয়টি স্বীকার করলে আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অভিযান ও আদালত পরিচালনাকালে ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম ঘাটভোগ ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে নির্মিত কয়েকটি গ্রামীণ রাস্তা পরিদর্শন করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: