তেরখাদায় নাশকতার মামলায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতাকে গ্রেপ্তার,বিশেষ অভিযানে গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় নাশকতার মামলায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতাকে গ্রেপ্তার,বিশেষ অভিযানে গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ

15 November 2026, 1:38:57

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদায় নাশকতার মামলায় রবিউল ইসলাম শেখ নামে বঙ্গবন্ধু প্রজন্মলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) তেরখাদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রবিউল ইসলাম শেখ তেরখাদা উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার কাচিকাটা গ্রামের মৃত গোলাম শেখের ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযানে রবিউল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: