তালায় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নাগরিক প্রকল্পের আওতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর আর্থিক সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান বাংলাদেশ) ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। সভায় নাগরিক ফোরামের নেতা দিলীপ কুমার দাস, স্বরসতী দাস, ভবতোষ মন্ডল, ছায়া বিশ্বাস, শাহানাজ পারভীন ও রত্না দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে নারীপক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এরআগে, সরকারি সেবা প্রাপ্তি, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতনের ক্ষেত্রে আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: