তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নাগরিক প্রকল্পের আওতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর আর্থিক সহযোগিতায়, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান বাংলাদেশ) ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা'র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল। সভায় নাগরিক ফোরামের নেতা দিলীপ কুমার দাস, স্বরসতী দাস, ভবতোষ মন্ডল, ছায়া বিশ্বাস, শাহানাজ পারভীন ও রত্না দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে নারীপক্ষ উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এরআগে, সরকারি সেবা প্রাপ্তি, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতনের ক্ষেত্রে আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260