নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদায় নাশকতার মামলায় রবিউল ইসলাম শেখ নামে বঙ্গবন্ধু প্রজন্মলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) তেরখাদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রবিউল ইসলাম শেখ তেরখাদা উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার কাচিকাটা গ্রামের মৃত গোলাম শেখের ছেলে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় পুলিশের বিশেষ অভিযানে রবিউল ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260