তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তালার হরিহরনগরে ব্যবসায়ীর উপর মাদকসেবীর হামলা

27 August 2026, 10:46:49

তালা প্রতিনিধি :
সাতক্সীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামে কুদ্দস গাজী নামের এক ব্যবসায়ী উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়া সহ পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। একই গ্রামের মোজাহিদ শেখ নামের এক মাদকসেবী যুবক হামলা চালিয়ে টপাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী কুদ্দুস গাজী তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার হরিহরনগর গ্রামের মৃত কদম আলী গাজী’র ছেলে ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি একজন ব্যবসায়ী। বাড়িতে তার মহিষ ও গরুর খামার রয়েছে। এছাড়া বিভিন্ন হাটবাজারে তিনি গরু ও মহিষ বিক্রির ব্যবসা করেন। তিনি বলেন, একই গ্রামের আবুল হোসেন শেখ’র মাদক সেবী ছেলে মোজাহিদ শেখ (২৫) মাদক সেবনরে টাকা যোগাড়ের জন্য এলাকয় চুরি, ছিনতাই ও চাঁদাবাজীসহ নানান অপকর্মে লিপ্ত। আনুমানিক ৫/৬ মাস পূর্বে সে বাড়ির গরুর খামার থেকে একটি বৈদ্যুতিক মটর চুরি করে। এবিষয়ে থানায় মামলা করতে চাইলে মোজাহিদী ও তার বাড়ির লোকজন এসে ক্ষমা চায় এবং এধরনের অপরাধ আর করবে না বলে মৌখিক মুচলেকা দেয়। কিন্তু মোজাহিদ ভাল না হয়ে পরবর্তীতে বিভিন্ন সময়ে আমার গরু ও মহিষের খামারে এবং মাছের ঘেরে হানা দিয়ে নগদ টাকা দাবী করতে থাকে। আর টাকা না দিলে আমার বিভিন্নভাবে ক্ষতিসাধন করার হুমকি দিলে নিরুপায় হয়ে বিভিন্ন সময়ে তাকে ১০০ বা ২০০ টাকা করে দিতে হতো। গত ২২ আগস্ট দুপুরে মহিষ বিক্রি করে বাড়ি ফেরার সময়ে পথিমধ্যে আমাকে আটকিয়ে মোজাাহিদ ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা না দেয়ায় সে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২ লক্ষ ৬ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। এঘটনায় ভুক্তভোগী কুদ্দুস গাজী তালা থানায় মোজাহিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তবে, হামলা ও টাকা ছিনতাই করার অভিযোগ মোজাহিদ অস্বীকার করেছেন এবং তাকে কুদ্দুস গাজী মারপিট করেছে বলে উল্টো অভিযোগ করেন।
এঘটনায় তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: