কে এস ভি ম্যানেজিং কমিটি গঠন, জেলা প্রশাসক হুরে জান্নাত সভাপতি সাংবাদিক পারভেজ সদস্য মনোনীত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কে এস ভি ম্যানেজিং কমিটি গঠন, জেলা প্রশাসক হুরে জান্নাত সভাপতি সাংবাদিক পারভেজ সদস্য মনোনীত

25 September 2026, 6:39:42

বিশেষ প্রতিনিধি:
খুলনার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনির সহচরী বিদ্যামন্দিরের গঠিত ম্যানেজিং কমিটিতে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, স্বাক্ষরিত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য মোসাম্মৎ হাফিজা পারভীন এবং সদস্য সচিব পদাধিকারবলে স্কুলের প্রধান শিক্ষক, সঞ্জয় কুমার মন্ডল (ভারপ্রাপ্ত)। উল্লেখ্য ঐতিহাসিক বর্ধিষ্ণ জনপদ কপিলমুনির এই বিদ্যাপীঠ চলতি বছর শতবর্ষী প্রতিষ্ঠা হিসেবে গৌরব অর্জন করেছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: