গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাপনা খালের উপর বাঁশের সেতু নির্মাণ

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’।সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রম ও সংগঠনের নিজস্ব অর্থায়নে উপজেলার কাপনা খালের উপর একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাপনা খালের উপর কোনো স্থায়ী বা নড়বড়ে যোগাযোগের ব্যবস্থা না থাকায় দুই পাড়ের মানুষের পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে খেয়াঘাট বা ঝুঁকি নিয়ে খাল পার হতে গিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা নানা বিপত্তির মুখে পড়তেন। এলাকার এই জনদুর্ভোগের কথা অনুধাবন করে এগিয়ে আসে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’।
সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় বাঁশ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে খালের উপর এই অস্থায়ী সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে কামাইদ,লাউরকুনি, খালাচটি,ফুতারোচটি,বরইতলা,ভোলানাথ বাড়ি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে এবং উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারজাত করার পথ সুগম হয়েছে।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কাপনা খালের উপর ব্রিজ না থাকায় মানুষের কষ্ট হচ্ছিল। জনসাধারণের কষ্ট লাগবে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। আশা করি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাগবে স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে।
সামাজিক এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন,এলাকার যুবকরা যেভাবে নিজেদের উদ্যোগে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই বাঁশের সেতুটি নির্মাণের ফলে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: