বৃহস্পতিবার ২২ অক্টোবর, ২০২৬
রূপসায় চিংড়িতে অপদ্রব্য অনুপ্রবেশ (পুশ) রোধে করণীয় মতবিনিময় সভা
12 December, 2024 4:28:11
রূপসা প্রতিনিধি :
চিংড়িতে অপদ্রব্য পুশ অনুপ্রবেশ (পুশ) রোধে করণীয় শীর্ষক অংশীজনের সাথে মতবিনিময় সভা ১২ডিসেম্বর সকাল ১১টায় রূপসা অফির্সাস ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা,
থানা অফিসার ইনচার্জ মো:মনিরুল ইসলাম ,নৌ পুলিশের ওসি নুরুল ইসলাম,
কোস্ট গার্ড এর কর্মকর্তা আনোয়ার হোসেন, মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: ইলিয়াস সেখ, আজিজুল ইসলাম নন্দু, রূপসা চিংড়ি বণিক সমিতির সভাপতি রুবেল মীর, সাধারণ সম্পাদক মোল্লা রিয়াজুল ইসলাম , রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ.রাজ্জাক শেখ, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ,নুরুল হুদা, মুরাদ মোল্লা, মো.ইমরান হোসেন, ছাত্র প্রতিনিধি ফাহাদ উদ্দীন, আশরাফুল ইসলাম, নাহিন রেজওয়ান, মো.রাব্বী, শেখ মেহরাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এবছর নভেম্বর পর্যন্ত পুশকৃত ৫৭৭০ কেজি মাছ নষ্ট করা হয় এবং জরিমানা করেন টাকা ২০ লাখ ৬৫ হাজার টাকা।
পুশ করার ফলে বাগদায় ১ কেজিতে ২০০ গ্রাম আর গলদা ৩০০ গ্রাম বেশি হয়।
জেলীর সাথে ক্যামিকাল রং মেশানো হয়। যা শরীরের জন্য ক্ষতিকর।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পুশ করা হয়, গরম করে ঠান্ডা করে পুশ করে। ক্ষতিকারণ ব্যাকটেরিয়া ভিতরে চলে গেল তা মাদবদেহে জন্য ক্ষতিক্ষর। হার্ড পুশ ও সফট পুশ করা হয়।
দেখে বুঝা যায় না পুশ আছে কিনা মাছ ভাঙ্গার পর দেখা যায় বাইরে থেকে বুঝা যায় না।
মৎস্য অধিপ্তরের চেষ্টায় প্রতি ৩ বছর পর অডিট টিম আসে ইউরোপিয়ান থেকে ২ সপ্তাহ থাকে তারা।
ডিপোতে, ঘেরে, অফিসে নিতে হয় এবং ভাল মানের
দেশের কোন কন্টিনার চেক হয় না, এখনো এই সুনাম আছে।
সর্বশেষ
মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক : চন্দন ভট্টাচার্য্য
মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা।
bangonews@gmail.com/01911567809
Developed by bd it support