তেরখাদায় পূজামণ্ডপে অনুদান দিলেন মেম্বার প্রার্থী সোহেল তাজ, পাশে থাকার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান দিয়েছেন ইউপি সদস্য পদপ্রার্থী শেখ সোহেল তাজ। সোমবার (১৯ অক্টোবর) রাতে ৫ নম্বর তেরখাদা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনে পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সোহেল তাজ সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
সোহেল তাজ বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তাঁদের অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। যেকোনো সমস্যার খবর পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গোৎসব উদ্যাপন করতে হবে। উৎসবকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেখ সোহেল তাজ জয়সেনা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর তেরখাদা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। তিনি ওই ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: