মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব

30 October 2026, 10:21:33

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি:

মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে মৎস্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই, এজন্য সরকার গবেষণা কার্যক্রম জোরদার করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে । তিনি উপকূলে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা কে কাজে লাগাতে গবেষণা জোরদার করার জন্য মৎস্য বিজ্ঞানীদের প্রতি আহবান জানান। তিনি দেশের সীমিত সম্পদের শতভাগ ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন সরকারি সম্পদ ব্যবহার এবং অর্থ অপচয়ে সবাই সর্তক থাকতে হবে। গবেষণা প্রকল্পের একটি টাকা ও যাতে অপচয় না হয় এবং শতভাগ ব্যবহার হয় সেদিকে সবাই কে লক্ষ রাখতে হবে। তা না হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং পরপারে আল্লাহর কাছে দায়ি থাকতে হবে বলে জানান।
বর্তমান বেতন স্কেল সরকারের সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সচিব দেলোয়ার হোসেন বলেন আগের বেতনের দ্বিগুণ বেতন স্কেল দিয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে এখন আমাদের সকলের উচিত বেশি বেশি কাজ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি কে এগিয়ে নেওয়া। তিনি ৩০ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের গবেষণা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম। চলমান গবেষণা কে এগিয়ে নিতে পারলে ভবিষ্যতে মেরি কালচারে বিপ্লব ঘটানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক(প্রশাসন ও অর্থ) ড. মোঃ আমিরুল ইসলাম, মৎস্য অধিদপ্তর খুলনার পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে গবেষণার অগ্রগতি ও চলমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী।
উপস্থিত ছিলেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা , সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান, ফাল্গুনী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: