তেরখাদায় বৃক্ষরোপণ কর্মসূচি, এক দিনে তিন কর্মসূচিতে এমপি হেলাল | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় বৃক্ষরোপণ কর্মসূচি, এক দিনে তিন কর্মসূচিতে এমপি হেলাল

29 October 2026, 9:48:31

 

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খুলনার তেরখাদায় তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।
বৃহস্পতিবার সকালে গাউজভেড়ী ও হাড়িখালিতে আরটিভির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে তালের চারা রোপণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, হেড অব নিউজ ইলিয়াস হোসেন, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম হাওলাদার, বিভাগীয় বন কর্মকর্তা এজিএম হাসানুর রহমান, ইউএনও তাহমিনা সুলতানা নীলা ও ওসি আহম্মেদ আলী বিশ্বাস।
এ ছাড়া জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, জাবের হোসেন মল্লিক, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোবাশ্বের আলম, এস এম ইমদাদুল হক, খান গিয়াস উদ্দিন ও ফেরদাউস মোল্লা উপস্থিত ছিলেন।
আরও ছিলেন যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর এবং কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী ও সদস্যসচিব সাবু মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, ইমাম, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান কর্মসূচিটিকে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি হেলাল। ইউএনও তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: