তেরখাদায় নাশকতার মামলায় গ্রেপ্তার,কারাগারে সোহেল | বঙ্গ নিউজ
শিরোনাম
◈ তেরখাদার সাচিয়াদাহ ইউপির চেয়ারম্যান হতে চান বিএনপি নেতা খাঁন গিয়াস উদ্দিন ◈ কয়রায় সদ্য চাকুরিচ্যুত ৩০ জন আউটসোর্সিং কর্মচারীর বেতনভাতা সহ চাকুরী পূর্ণবহালের দাবিতে অবস্থান কর্মসূচি ◈ বগুড়ার মোট জিপিএ-৫-এর ৫৭ শতাংশই সরকারি আজিজুল হক কলেজের দখলে, পাসের হার কমলেও সাফল্যের শীর্ষে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, জিপিএ-৫ পেয়েছেন ৭৪৭ শিক্ষার্থী ◈ বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ◈ “এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠিত
হোম / Uncategorized / বিস্তারিত

তেরখাদায় নাশকতার মামলায় গ্রেপ্তার,কারাগারে সোহেল

31 October 2026, 10:23:12

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার মামলায় গ্রেপ্তার সোহেল শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল শেখ উপজেলার মাটিয়াকুল এলাকার মৃত কাবুল শেখের ছেলে। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস তাঁর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, উপজেলার সাচিয়াদাহ ও পাতলা বাজার এলাকায় বিস্ফোরণ, ভাঙচুর, মারধর ও নাশকতার অভিযোগে করা মামলায় সোহেল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র থাকার অভিযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তবে অভিযান চালিয়ে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে সোহেল শেখের অতীত কর্মকাণ্ড নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। কয়েকজন বাসিন্দার দাবি, ২০১৯ সালে তাঁর বাড়ি থেকে ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় করা মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়েছিল বলে দাবি তাঁদের। তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু বলেন, ৫ আগস্টের পর সোহেল শেখ বিএনপির পরিচয় ব্যবহার করে সাচিয়াদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সাধারণ লোকজনকে হয়রানি ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলেও সোহেল শেখ ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সরকার পতনের পর বিএনপির নেতা পরিচয়ে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন সালিশ-বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও করেন তাঁরা।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: