তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তালা প্রতিনিধি:
করবো সমবায়,গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে, উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ একাধিক কর্মসূচীর আয়োজন করে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। পরে তালা উপ-শহরে সমবায়ী র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
সমবায় অফিসের সহকারী পরিদর্শক রামেন্দু বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সমবায়ী প্রভাত রায় ও মুসলিমা খাতুন প্রমুখ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: