রবিবার ৮ নভেম্বর, ২০২৬

‎তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

8 November, 2026 8:32:11

‎তালা প্রতিনিধি:
‎করবো সমবায়,গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে, উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ একাধিক কর্মসূচীর আয়োজন করে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। পরে তালা উপ-শহরে সমবায়ী র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
‎সমবায় অফিসের সহকারী পরিদর্শক রামেন্দু বাছাড়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মো. তোফাজ্জল হোসেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সমবায়ী প্রভাত রায় ও মুসলিমা খাতুন প্রমুখ।
‎

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support