জেলা বিএনপি নেতার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি :
রূপসায় খুলনা জেলা বিএনপি’র সদস্য ও ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলাম এর আশু রোগমুক্তি কামনায় ইউনিয়ন ব্যাপী ১১ নভেম্বর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি’র এ নেতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত ৯ নভেম্বর খুলনার বেসরকারি হাসপাতাল নিউ সন্ধানী ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। রক্তের প্লাটিলেট অনেক কমে যাওয়াই পরিবারের সদস্যসহ অনেক কর্মী- সমার্থক তার জন্য দোয়া করতে থাকেন। তার- ই ধারাবাহিকতায় রূপসায় বিভিন্ন মসজিদ, এতিমখানা ও মাদ্রাসায় তার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: