বুধবার ১১ নভেম্বর, ২০২৬

জেলা বিএনপি নেতার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

11 November, 2026 7:54:17

 

রূপসা প্রতিনিধি :

রূপসায় খুলনা জেলা বিএনপি’র সদস্য ও ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলাম এর আশু রোগমুক্তি কামনায় ইউনিয়ন ব্যাপী ১১ নভেম্বর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি’র এ নেতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত ৯ নভেম্বর খুলনার বেসরকারি হাসপাতাল নিউ সন্ধানী ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। রক্তের  প্লাটিলেট অনেক কমে যাওয়াই পরিবারের সদস্যসহ অনেক কর্মী- সমার্থক তার জন্য দোয়া করতে থাকেন। তার- ই ধারাবাহিকতায় রূপসায় বিভিন্ন মসজিদ, এতিমখানা ও মাদ্রাসায় তার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support