রূপসা প্রতিনিধি :
রূপসায় খুলনা জেলা বিএনপি'র সদস্য ও ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোল্লা রিয়াজুল ইসলাম এর আশু রোগমুক্তি কামনায় ইউনিয়ন ব্যাপী ১১ নভেম্বর বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি'র এ নেতা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত ৯ নভেম্বর খুলনার বেসরকারি হাসপাতাল নিউ সন্ধানী ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। রক্তের প্লাটিলেট অনেক কমে যাওয়াই পরিবারের সদস্যসহ অনেক কর্মী- সমার্থক তার জন্য দোয়া করতে থাকেন। তার- ই ধারাবাহিকতায় রূপসায় বিভিন্ন মসজিদ, এতিমখানা ও মাদ্রাসায় তার সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260