কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিঘাত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিঘাত

10 November 2026, 12:18:15

নিজস্ব প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক তরুণ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর ব্যবহৃত ছুরিটি ফেলে পালিয়ে যান অভিযুক্ত তরুণ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের নির্বাচনী পরীক্ষা শেষে দুপুরে বাসায় ফেরে ওই ছাত্রী। পরে বাসার নিচে দাঁড়িয়ে কলিংবেল বাজানোর সময় পেছন থেকে এসে তার ওপর হামলা চালান এক তরুণ। এ সময় ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করা হয়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাতেও আঘাত পান ওই ছাত্রী। একপর্যায়ে চিৎকার করতে করতে সড়কের ওপর লুটিয়ে পড়ে সে।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল মাহমুদ বলেন, ভবনের সিসিটিভি ক্যামেরার একাধিক ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। হামলায় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আহত স্কুলছাত্রীর বয়স ১৬ বছর। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলায়। তার বাবা একটি ওষুধ কোম্পানির কুষ্টিয়া আঞ্চলিক বিপণন প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

ঘটনার সময় তাঁর বোন বাসার বারান্দায় ছিলেন। স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করতে দেখে তিনি চিৎকার দেন।প্রায় ৩০ সেকেন্ড ধরে হামলা চালিয়ে ছুরিটি ফেলে পালিয়ে যায় ঐ তরুণ।কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ ইকবাল বলেন, ধারালো অস্ত্রের আঘাতে স্কুলছাত্রীর হাতে দুটি গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সব ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: