আজগড়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক:
খুলনার তেরখাদা উপজেলার ১ নম্বর আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন বিএনপি নেতা মো. ইলিয়াস মোল্লা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের টিএনটি চত্বরে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলীর কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
এর আগে আজগড়া ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সঙ্গে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসেন ইলিয়াস মোল্লা। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, মো. ইলিয়াস মোল্লা আজগড়া বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। দলের বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার একটি পরিচিতি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে ইলিয়াস মোল্লা বলেন, দল তাকে মনোনয়ন দিলে আজগড়া ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ইলিয়াস মোল্লা।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: