চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মোটরসাইকেল চুরি

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪৪ মিনিটের সময় প্রয়োজনীয় কাজে ব্যাংকে প্রবেশ করেন। এসময় তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১৫০ সিসি কালো-লাল রঙের মোটর সাইকেলটি রেখে ব্যাংকে যান। ১০টা ৪৮ মিনিটে এসে দেখেন তার মোটর সাইকেলটি নেই। মাত্র ৪ মিনিটে মোটর সাইকেলটি চুরি হওয়ায় এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়ে। বিশেষ করে একটি সরকারি ব্যাংকের সামনে থেকে এভাবে মোটর সাইকেল চুরি হওয়ায় গ্রাহকের আমানত কিভাবে রক্ষা হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে। ব্যাংকের সামনে সিসি ক্যামেরা না থাকায় কর্মকর্তাদের বিরুদ্ধেও নানা ক্ষোভ রয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলের নম্বর যশোর-ল-১১-৩৮৪৮। এ ঘটনায় তিনি থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: