জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন | বঙ্গ নিউজ

জামালগঞ্জ এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

26 November 2026, 5:30:17

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড- আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস আগে ইজারাদারের সাথে ব্যবসায়ী ও শ্রমিক দ্বন্ধের সৃষ্টি হলে সরজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন। এ সময় তিনি দ্বন্ধ নিরসনে নির্ধারিত হারে টোল আদায় ও ৭২ ঘন্টার মধ্যে চার্ট টানানোর নির্দেশ দেন। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও পুনঃরায় অতিরিক্ত টোল আদায় শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাই দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী নবী নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকামান হোসেন, শ্রমিক সরদার বসির উদ্দিন প্রমুখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: