কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা | বঙ্গ নিউজ
হোম / আঞ্চলিক, জাতীয় / বিস্তারিত

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

26 November 2026, 5:40:25

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

“রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, খামারী সামসুল ও হাবিবুল্লাহ সহ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি.এম কামরুল ইসলাম বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং উন্নয়নমুখী সমাজ গঠনে প্রাণী সম্পদ খাতের ভূমিকা অপরিসীম। মানুষের দৈনন্দিন প্রাণিজ আমিষের চাহিদা বৃহৎ অংশ যোগান দেয় প্রাণী সম্পদ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: