পাইকগাছায় এইচএসসিতে শীর্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ ; একজন ও পাস করেনি কপিলমুনি সহচরীর

শেখ সেকেন্দার আলী,পাইকগাছা:
খুলনার পাইকগাছায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে উপজেলা সদরের ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী অত্র প্রতিষ্ঠান থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৪ জন শিক্ষার্থী। পাশের হার ৫৭.৩৬। এপ্লাস পেয়েছে ৬জন এবং অকৃতকার্য শিক্ষার্থী ৫৫ জন। অন্যদিকে ফলাফল চরম বিপর্যয় হয়েছে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এর। অত্র প্রতিষ্ঠানের ৩ জন পরীক্ষার্থীর একজন ও পাস করেনি বলে জানা গেছে।
এদিকে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পাইকগাছা সরকারি কলেজের ৩০৯ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৮৯, পাশের হার ২৮.৮০, এপ্লাস ২ এবং অকৃতকার্য ২২০। কপিলমুনি কলেজের ৩৪৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪২, পাশের হার ৪১.২৮, এপ্লাস ৬ এবং অকৃতকার্য ২০২। হরিঢালী কপিলমুনি মহিলা কলেজের ৬৭ জনের মধ্যে উত্তীর্ণ ২৪, পাশের হার ৩৫.৮২, এ প্লাস ২ এবং অকৃতকার্য ৪৩। রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের ৪৩৫ জনের মধ্যে উত্তীর্ণ ১২৮, পাশের হার ২৯.৪৩, এ প্লাস ৩ এবং অকৃতকার্য ৩০৭। লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ১৪৭ জনের মধ্যে উত্তীর্ণ ৭৯, পাশের হার ৫৩.৭৪, এ প্লাস ৮ এবং অকৃতকার্য ৬৮, গড়ইখালী শহীদ আয়ুব ও মূসা ডিগ্রি কলেজের ২৬৬ জনের মধ্যে উত্তীর্ণ ৩৪, পাসের হার ১২.৭৮ এবং অকৃতকার্য ২৩২। দেলুটির কালিনগর কলেজের ৭৪ জনের মধ্যে উত্তীর্ণ ১৪, পাসের হার ১৮.৯২ এবং অকৃতকার্য ৬০। চাঁদখালী কলেজের ৫৯ জনের মধ্যে উত্তীর্ণ ৮, পাসের হার ১৩.৫৬ এবং অকৃতকার্য ৫১। সোলাদানার সরদার আবু হোসেন কলেজের ৩০ জনের মধ্যে উত্তীর্ণ ১, পাসের হার ৩.৩৩ এবং অকৃতকার্য ২৯। দরগাহপুর এসকেআরএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬৩ জনের মধ্যে উত্তীর্ণ ১১৭, পাসের হার ২০.৭৮, এ প্লাস ১ এবং অকৃতকার্য ৪৪৬ শিক্ষার্থী।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: