‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

‎তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা

31 October 2026, 9:55:09

 

‎তালা প্রতিনিধি:

‎নারীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও নারীর চলাচলে বিধিনিষেধ প্রতিরোধে সাতক্ষীরার তালায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৩১ অক্টোবর) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে এ সভার আয়োজন করা হয়। Both ENDS-এর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ‘Strengthening Women’s Collective Power for Collective Feminist Advocacy’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় পাঠক ফোরাম, ইয়াং উইমেন নেটওয়ার্ক, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
‎উত্তরণ’র প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
‎সভায় জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, সামাজিক প্রভাব, প্রতিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য রাখেন, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, রূপালী পরিচালক সফিকুল ইসলাম ও সাংবাদিক জুলফিকার রায়হান।
‎অন্যান্যের মধ্যে শিক্ষার্থী মনিরা খাতুন, স্বেচ্ছাসেবক আবজাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।
‎এ সময় বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত সচেতনতা। বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতার শিকার নারীদের সহায়তা এবং শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তরা।
‎সংলাপে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকসহ ৩৫ জন অংশ নেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: