বাকিটা জীবন নৈহাটী ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই : প্রেস ব্রিফিংয়ে আলহাজ্ব মহিউদ্দীন | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

বাকিটা জীবন নৈহাটী ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই : প্রেস ব্রিফিংয়ে আলহাজ্ব মহিউদ্দীন

29 October 2026, 10:43:19

 

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রূপসার নৈহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য ও নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দীন শেখ বলেছেন, নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে। নৈহাটী ইউনিয়নে অবহেলিত যেসব রাস্তাঘাট, সাঁকো ও কালভার্ট রয়েছে সেসব নির্মাণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি করা হবে। তিনি বলেন, রূপসা ঘাটে সাধারণ যাত্রীদের ভোগান্তির বিষয়টি অধিক বিবেচনায় আনা হবে। বাকিটা জীবন নৈহাটী ইউনিয়নবাসীর পাশে থেকে
নিজেকে নিয়োজিত রাখতে চান।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে একাধিক হামলা ও মামলার শিকার হয়েছেন। এমনকি কারাভোগ করেছেন। এর পরও তিনি রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাগমারা গ্রামস্থ নিজ বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মাহবুবুর রহমান ও সাইফুল ইসলাম বাবলু, মোঃ অালেক মিয়া, হানিফ শেখ, মারুফ হোসেন বাবু, আব্দুল্লাহ শেখ, মাইনুল হাসান, নাজমুল হোসাইন, আবুজার হোসেন বাবু, জাহিদ শেখ, বশির হোসেন সুজা, জাবেদ মীর প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেছেন। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা
জানিয়েছেন তিনি। পাশাপাশি খুলনা-৪ আসনের সংসদ সদস্য
আজিজুল বারী হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নৈহাটী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তার রাজনৈতিক পথচলা।

রাজনৈতিক জীবন :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সময় তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। সেই থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। তিনি নৈহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি, রূপসা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং খুলনা জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক হামলা ও মামলা :
২০০১ সালে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার হারুন-অর রশীদ হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন তিনি। ২০১৪ সালে রূপসায় গাড়ি পোড়ানো অভিযোগে একটি নাশকতা মামলা এবং ২০২৩ সালে গাড়ি পোড়ানোর অভিযোগে আরও দুটি নাশকতা মামলার শিকার হয়েছেন। ১৯৯৩ সালে গুলি ও বোমা হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৭ বছর আত্মগোপণে থেকে শত প্রতিকূলতার মধ্যে সময় কাটিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নৈহাটী ইউনিয়নের সম্মানিত ভোটার, মুরব্বি, যুবসমাজ, নারীসমাজ, কৃষক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন তিনি।

তিনি বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শক্তিশালী, জনবান্ধব ও কার্যকর স্থানীয় সরকারব্যবস্থা। ইউনিয়ন পরিষদ হচ্ছে সাধারণ মানুষের কাছের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান। তাই ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, জনসেবা ও অন্যান্য প্রয়োজনীয় উন্নয়নকাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা। ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাধারণ মানুষের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: