পাইকগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পাইকগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

29 October 2026, 9:55:42

বিশেষ প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বজ্রপাতে সন্তোষ সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সন্তোষ সরদার (৫৫)উপজেলার কপিলমুনি ইউপির হাউলী গ্ৰামের মৃতঃ বলাই লাল সরদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিলে গরু চরানো শেষে বাড়িতে ফেরার সময় সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় এলাকাবাসী কাছে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: