সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড় লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড় লক্ষাধিক টাকার মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ

24 November 2026, 4:01:53

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা সুনামগঞ্জের লাউরগড় ও চিনাউড়া এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরেরগড় ও সদর উপজেলা রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া এই দুটি সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত বাহিনী বিজিবি”র সদস্যরা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য,বাংলাদেশী ও ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেন। এ সময় চোরাকারবারীরা বিজিবি”র জোয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় একলাখ ৫৬ হাজার ৬৮০ টাকা।

বিজিবি সূত্র জানায়,সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোঃ সীমান্ত এলাকা থাকায় ১৯টি বিওপির সদস্যরা দিনরাত এসব সীমান্ত সুরক্ষার জন্য টহল কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, বিজিবি”র উর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: