বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট

18 November, 2026 7:52:48

 

মোঃ মিনারুল ইসলাম,
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন গহেরপুর কানাপুকুর এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ডাকাতদের হামলায় দুইজন সাবেক চেয়ারম্যান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ১৮ই নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ২:০০ টার দিকে গহেরপুর কানাপুকুর নামক স্থানে একদল সশস্ত্র ডাকাত সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের গতিরোধ করে তারা।

ডাকাতদল গাড়ি দুটির যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় গাড়িতে থাকা দুজন সাবেক চেয়ারম্যান আহত হন। পরে ডাকাতরা যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ আনুমানিক ১ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support