তেরখাদায় ইউপি নির্বাচন ঘিরে কাটেঙ্গায় ঐক্যের বার্তা দিলেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে স্থানীয় নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম কাটেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্যা হুমায়ুন কবিরের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন অনেকে।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে সামাজিক বন্ধন অটুট রাখা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। নির্বাচনী কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।
কাটেঙ্গা গ্রামের সমাজসেবক এফ এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মো. আব্দুল আলীম, মো. আব্দুর রহমান ও মো. ওয়াজেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মোল্যা হুমায়ুন কবির বলেন, কাটেঙ্গার মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে হবে। বিভেদ এড়িয়ে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের আস্থা ও সমর্থন অর্জনই তাঁর লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি।
কাটেঙ্গা গ্রামের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, গ্রামটিকে শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডে এগিয়ে নিতে উদ্যোগ প্রয়োজন। সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার পাশাপাশি বারাসাত ইউনিয়নকে আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন মোল্যা গোলাম কিবরিয়া, মোল্যা হেমায়েত উদ্দিন, মোল্যা হেদায়েত হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, মোল্লা শহিদুল ইসলাম, মো. হানিফ মোল্লা, মো. শরিফুল মোল্লা, লতিফ মোল্লা, আলম মোল্লা, মো. আব্বাস শেখ, মো. সোহেল মল্লিক, আসলাম মোল্লা, পাভেল মোল্লা ও মো. শহিদুল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সভায় অর্ধসহস্রাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁরা কাটেঙ্গার সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বারাসাত ইউনিয়নের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা জানান।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: