জিয়ানগরে চুরির অপবাদে শিকল পড়িয়ে গ্রাম ঘোরানো বৃদ্ধ পেলেন আর্থিক সহযোগিতা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

জিয়ানগরে চুরির অপবাদে শিকল পড়িয়ে গ্রাম ঘোরানো বৃদ্ধ পেলেন আর্থিক সহযোগিতা

22 November 2026, 10:04:42

জিয়ানগর ( পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের জিয়ানগরে চুরির অপবাদে শারীরিক নির্যাতনের পর বৃদ্ধের গলায় শিকলের সাথে সুপারির ছড়ি ও কলার কাদি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনাটি ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমনের নজরে আসে। তিনি ব্যক্তিগত সহযোগিতাসহ জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেন।শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ভুক্তভোগী ঐ বৃদ্ধ রুহুল আমিন (৭৫)কে ডেকে ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য ও তার স্ত্রীর সামনে উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: শাহ আলমের মাধ্যমে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া আত্মনির্ভরশীলতার জন্য চায়ের দোকান বা ছোট়খাটো ব্যবসা করতে চাইলে ব্যবস্থা করা হবে বলে ও আশ্বাস দেন।এ ব্যাপারে ৪ নং ইন্দুরকানি সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, গত সোমবার ঘটনাটি জানার পর আমি ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে যাই এবং সরেজমিনে দুর্দশার চিত্র দেখে আমি আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাকে সহযোগিতার জন্য চেষ্টা করি।চেষ্টার ফলস্বরপ বৃদ্ধ রুহুল আমিনকে নগদ ১০ হাজার টাকা সহায়তা করা হয় এবং ছোটখাটো ব্যবসা করতে চাইলে সহায়তা করা হবে বলে ও জেলা প্রশাসক আশ্বস্ত করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের সহানুভূতির ফলস্বরূপ তার দেয়া নগদ ১০ হাজার টাকা ভুক্তভোগী রুহুল আমিনের হাতে তুলে দিলাম। এছাড়া আত্মনির্ভরশীলতার জন্য ছোটখাটো ব্যবসা করতে চাইলে সহযোগিতা করা হবে বলে ও জেলা প্রশাসক মহোদয় আশ্বস্ত করেছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: