কয়রার মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পীর আলী সরদার, মাঠে ব্যাপক সাড়া

কয়রা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনার কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়নে এখন সরগরম রাজনৈতিক অঙ্গন। চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় যুব নেতা পীর আলী সরদার।
তিনি ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক শুরু করেছেন। যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক সাড়া পাচ্ছেন।
পীর আলী সরদার খুলনা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা দলের দুঃসময়ে রাজপথে ছিলেন সবচেয়ে সামনের সারিতে।
দলীয় নেতাকর্মীরা জানান, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে পীর আলী সরদারের বিরুদ্ধে ২টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বারবার হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েও তিনি দলের আদর্শ থেকে সরে আসেননি।
জুলাই আন্দোলনের সময় তার একমাত্র ছেলে আবির (২০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। একজন পিতা হিসেবে সন্তানের এমন পরিণতি দেখেও তিনি দেশ ও দলের জন্য লড়াই চালিয়ে গেছেন। এ ঘটনা মহেশ্বরীপুরসহ কয়রা উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির
মনোনয়ন প্রত্যাশী পীর আলী সরদার বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। মহেশ্বরীপুরের মানুষের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে এই ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: