কয়রায় মনিরুল হাসান বাপ্পির সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে লিফলেট বিতরণ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কয়রায় মনিরুল হাসান বাপ্পির সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে লিফলেট বিতরণ

8 August 2026, 2:05:45

 

​কয়রা (খুলনা) প্রতিনিধি:

​আগামী ১২ই আগস্ট কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে কয়রাবাসীর জন্য আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক ব্যবস্থাপনায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
​এই চিকিৎসাসেবা ক্যাম্পটি সফল করতে এবং এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিতে শুক্রবার দিনব্যাপী জেলা বিএনপির সদস্য এম এ হাসান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার, চায়ের দোকান ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন । সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণের মাধ্যমে নির্ধারিত দিনে সবাইকে ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়।

​জেলা বিএনপির সদস্য সাবেক ছাএনেতা এম এ হাসান বলেন,খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির সার্বিক ব্যবস্থাপনায় কয়রা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সাধারণ মানুষ যারা চোখের নানা সমস্যায় ভুগে থাকেন, তারা যেন কোনো ধরনের আর্থিক সংকট ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সেবা ও ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১২ই আগস্ট কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পটি সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: