পর্যটকদের প্রতারণা করে খাওয়ানো হলো কুকুরের মাংসের কাবাব | বঙ্গ নিউজ
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত

পর্যটকদের প্রতারণা করে খাওয়ানো হলো কুকুরের মাংসের কাবাব

28 July 2024, 6:23:41

এরপর গত বৃহস্পতিবার দেশটির রাজধানী বালিতে অভিযান চালিয়ে কুকুরের কয়েকশ কেজি কাঁচা মাংস ও কাবাব জব্দ করা হয়। ইন্দোনেশিয়ায় কুকুরের মাংস নিষিদ্ধ হলেও অবৈধভাবে অনেকে এগুলো মানুষকে খাওয়ায়।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে বালির জেম্ব্রানাতে শুধুমাত্র কুকুরের ৫০০টি কাবাব এবং ৫৬ কেজি কাঁচা মাংস জব্দ করা হয়েছে।

বালির পাবলিক অর্ডার এজেন্সির প্রধান দিয়া নাইয়োমান ধর্মাদি জানিয়েছেন, যারা কুকুরের মাংস বিক্রি করছে তাদের এখন সতর্ক করা হচ্ছে। এরপরও যদি তারা বিক্রি অব্যাহত রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, “কুকুরের মাংস কোনো খাবার নয়। এটির মাধ্যমে রোগ বালাই ছড়াতে পারে। কুকুরের মাংস স্বাস্থ্যকর এমন কুসংস্কারে কেউ বিশ্বাস করবেন না। এটি ভুল।”

সাধারণত যেসব প্রাণীর মাংস মানুষ খেয়ে থাকে সেগুলো লালন পালন করা হয়। কিন্তু কুকুরের মাংসের ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা পোষা কুকুর চুরি, এলাকার কুকুর অথবা রাস্তার কুকুরকে ধরে নিয়ে গিয়ে সেগুলো হত্যা করে। এরপর সেগুলো মানুষের কাছে বিক্রি করে।

বিশ্বব্যাপী কুকুর এবং বিড়ালের মাংস খাওয়াকে একটি নিন্দনীয় বিষয় হিসেবে দেখা হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই এগুলো নিষিদ্ধ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: