রূপসায় জামায়াত ইসলামির শান্তি মিছিল ও থানা অফসার্স ইনচার্জ | বঙ্গ নিউজ
হোম / রাজনীতি / বিস্তারিত

রূপসায় জামায়াত ইসলামির শান্তি মিছিল ও থানা অফসার্স ইনচার্জ

6 August 2024, 7:02:59

বঙ্গ নিউজ প্রতিনিধি ঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে রূপসায় বাংলাদেশ জামায়াত ইসলামীর শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
(আজ ৬ আগস্ট) বিকেলে মিছিলটি রূপসা থানার সামনে থেকে শুরু করে কাজদিয়া বাজার সহ উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়।
পরে নেতৃবৃন্দ রূপসা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হকের সাথে ফুলেল শুভেচছা ও মতবিনিময় সভা করেন। এ-সময় দেশের বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষার লক্ষে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের নিকট অফিসার ইনচার্জ সার্বিক সহযোগিতার আহবান করেন। এ-সময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, রূপসা উপজেলা আমির মাওলানা লাবিবুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডাঃ হাবিবুল্লাহ ইমন, নৈহাটী ইউনিয়ন আমির অধ্যাপক গিয়াসউদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম, টি,এস,বি ইউনিয়ন আমির হাফেজ সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মনিরুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন আমির মাওলানা সাখাওয়াত হোসেন, আইজগাতি ইউনিয়ন আমির, ঘাটভোগ ইউনিয়ন আমির, সেক্রেটারি, ছাত্র শিবিরের থানা সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: