কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নে এম,এস,পি, সি,এস,এ, ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নে এম,এস,পি, সি,এস,এ, ও গ্যাপ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

23 November 2026, 8:05:17

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় বেসরকারি খাতের অংশীদারিত্বে এমএসপি (MSP), বেসরকারি খাতের কৃষি উপকরণ খুচরা বিক্রেতা, অগ্রণী কৃষক এবং যুবকদের জন্য জলবায়ু-সহনশীল কৃষি (CSA), উত্তম কৃষি চর্চা (GAP) এবং ফলিত পুষ্টি বিষয়ে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বেসরকারি এনজিও সংস্থা উত্তরণের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষের সভাপতিত্বে এবং উত্তরণ এনজিও সংস্থার উপজেলা ম্যানেজার জি এম আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার শেখ ফরিদ, প্যানেল চেয়ারম্যান মোঃ ফেরদাউস ঢালী, মহেশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজমুল হুদা, ইউপি সদস্য মহাশীষ সরদার, মহেশ্বরীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার শেখর চন্দ্র মন্ডল, পরিবার কল্যাণ সহকারী দিপিকা মন্ডল, মাস্টার জামিনি জোয়াদ্দার, নারী উদ্যোক্তা জোসনা বেগম, সমাজসেবিকা তাজমিরা খাতুন, কৃষক নাসরিন নাহার, সিমা আক্তার, খুচরা বীজ বিক্রেতা শহিদুল আলম প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন উপ সহকারী কৃষি অফিসার শেখ ফরিদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কয়রা অঞ্চলের কৃষি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা, খরা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে টেকসই কৃষি করতে হলে জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতি অনুসরণের বিকল্প নেই। এছাড়া উত্তম কৃষি চর্চা মেনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের বিষয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে কৃষি উপকরণের সঠিক ব্যবহার, মানসম্মত বীজ ও সার নির্বাচন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: