খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি

28 October 2026, 1:11:16

 

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:
আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে দোলান বাজার কে.বি.সি ক্লাবের আয়োজনে চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. খালেকুজ্জামান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর বোর্ড বাজারের বিশিষ্ট শিল্পপতি মো. হারুন রশিদ খান। পৃষ্ঠপোষকতা করেন গাজীপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. গোলজার হোসেন মোল্লা।
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউিিনয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। খেলা শেষে ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব, ময়মনসিংহ-জামালপুর বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ ঘাটারচর ক্রীড়া চক্র, কেরানীগঞ্জ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: